Thursday 19 November 2026,

ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা

প্রকাশিত : 06:36 AM, 23 February 2025 Sunday 136 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে তার দল। ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিয়ে সরকার কারাগারের নিয়ম লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন পিটিআইয়ের খাইবার পাখতুনখোয়া সভাপতি জুনায়েদ আকবর। সাক্ষাতের অনুমতি চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে একটি পিটিশনও দাখিল করেছেন তিনি। শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

আবেদন দাখিলের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আকবর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না দিয়ে সরকার কারাগারের নিয়ম লঙ্ঘন করছে। তিনি সতর্ক করে বলেছেন, এই ধরনের পদক্ষেপ প্রাদেশিক অসহিষ্ণুতা বাড়াবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মধ্যে উত্তেজনা সৃষ্টি করবে। এ বিষয়ে পিটিআইয়ের সিনিয়র নেতারা প্রধান বিচারপতির কাছে বিষয়টি উত্থাপন করবেন এবং দলের প্রতিষ্ঠাতার প্রতি অন্যায্য আচরণের বিষয়টি তুলে ধরবেন বলেও জানান আকবর।

এদিকে, শুক্রবার পাঞ্জাব সরকার জানিয়েছে, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি এক বিবৃতিতে বলেছেন, ‘পিটিআই প্রতিষ্ঠাতার পরিবার, আইনি দল এবং দলীয় নেতারা নিয়মিতভাবে তার সঙ্গে দেখা করে যাচ্ছেন।’

তিনি পিটিআইয়ের দাবির সমালোচনা করে বলেছেন, ‘তারা কারাগারকে একটি বিনোদন পার্কের মতো ব্যবহার করে। তাদের ধারণা, যে কেউ যে কোনো সময় অবাধ প্রবেশাধিকার পেতে পারে।’

এদিকে খাইবার পাখতুনখোয়া সরকারের মুখপাত্র ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ওপর থেকে বিধিনিষেধ দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো ইমরান খানকে চাপে ফেলে কোনো চুক্তি করানো। কারণ পিটিআই বারবার বলেছে যে ইমরান খান কারাগার থেকে মুক্তির জন্য কোনো চুক্তি করবেন না।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT