Friday 20 November 2026,

ইমরান খানের নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশিত : 06:35 PM, 21 March 2023 Tuesday 206 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা না করা নিয়ে বেশ নাটকীয়তা চলছে। এর মধ্যে নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা দিয়েছেন ইমরান। আগামীকাল বুধবার ‘মিনারুই পাকিস্তান’ নামে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ইমরানের দল পিটিআই।

পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও অচলাবস্থার মধ্যে মিনারুই পাকিস্তান কর্মসূচির মাধ্যমে ইমরান নতুন করে ‘শক্তি দেখাবেন’ বলে মনে করা হচ্ছে। গত বছরের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারানোর পর দেশজুড়ে লংমার্চ করে নিজের রাজনৈতিক শক্তি ও জনপ্রিয়তা দেখিয়েছেন তিনি।

এদিকে বাসভবনে হামলায় জড়িত সব কর্মকর্তাকে হুঁশিয়ারি দিয়েছেন ইমরান। দেশটির ক্ষমতাসীন শাহবাজ শরিফের সরকার এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কার্যত মুখোমুখি অবস্থানে রয়েছেন। এই পরিস্থিতিতে নিজের বাসভবনে অভিযান ও তল্লাশির ঘটনায় জড়িত সব কর্মকর্তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইমরান।

অন্যদিকে পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারবিষয়ক মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, ইমরানের লাহোরের বাড়ি সন্ত্রাসীদের গোপন আস্তানা। ওই বাড়িতে পেট্রোলবোমার গবেষণাগার (ল্যাব) রয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT