Thursday 27 August 2026,

ইমরানের রাজনীতির মাঠ কাঁপাতে দলে যোগ দিলেন যে জনপ্রিয় নায়িকা

প্রকাশিত : 10:11 PM, 13 May 2023 Saturday 169 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পাকিস্তানের অতি পরিচিত অভিনেত্রী ও মডেল আজেকা ড্যানিয়েল রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দিলেন।

ইমরান খানের নেতৃত্বে থাকা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফে (পিটিআই) এ যোগ দিয়েছেন তিনি। শিগগিরই তিনি সরকারবিরোধী নানা কর্মসূচি নিয়ে মাঠে আছেন। খবর জিও টিভির।

টুইটারে জনপ্রিয় অভিনেত্রী আজেকা লিখেছেন, ‘অবশেষে! আমি আমার দেশের স্বার্থে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছি। সিন্ধুর প্রেসিডেন্ট আলি হায়দার জাইদির সঙ্গে পিটিআইয়ে যোগ দিয়েছি।’

অভিনেত্রী নিজের টুইটার হ্যান্ডলে এ খবর জানান। পিটিআইয়ের সিন্ধ প্রদেশের প্রেসিডেন্ট আলি হায়দার জাইদির সঙ্গে তিনি এক ছবি পোস্ট করেছেন ব্যক্তিগত সোশ্যাল অ্যাকাউন্ট থেকে।

দেশের প্রতি অঙ্গীকার করে ড্যানিয়েল ক্যাপশনে লেখেন, শেষ পর্যন্ত, দেশের স্বার্থে ঝাঁপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
পিটিআইয়ের সিন্ধের প্রেসিডেন্ট তার দলে ড্যানিয়েলকে স্বাগত জানিয়েছেন।

পিটিআই সিন্ধের প্রেসিডেন্ট আলি হায়দার জাইদি এই অভিনেত্রীর গলায় পিটিআইয়ের পতাকা জড়িয়ে দেন।

ভক্তদের জন্য একাধিক ছবিও তিনি শেয়ার করেছেন ড্যানিয়েল। আজেকা লেখেন, ‘আমাদের অবশ্যই দেশকে এই জগাখিচুড়ি থেকে বের করে আনতে হবে এবং প্রধানমন্ত্রী ইমরান খানের অধীনে অগ্রগতির পথে ফিরে যেতে হবে।’

পাকিস্তানের অন্যতম শীর্ষ অভিনেত্রী ২৭ বছর বয়সি আজেকা। এরই মধ্যে অভিনয় দক্ষতায় প্রশংসা কুড়িয়েছেন তিনি। নূর জাহান, মালাল-ই-ইয়ার, তেরা ঘুম আর হুম সিনেমায় করেছেন প্রধান চরিত্র। অসংখ্য জনপ্রিয় নাটকেও অভিনয় করেছেন তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT