Friday 24 July 2026,

ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু

প্রকাশিত : 07:13 PM, 2 March 2023 Thursday 209 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত বৃহস্পতিবার এ আদেশ দেন।

একই সঙ্গে আদালত আগামী ২ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। এর মধ্য দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু হলো।

এদিন শুনানিকালে রাসেলকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী আহসান হাবীব অব্যাহতি চেয়ে শুনানি করেন। তবে শামীমা নাসরিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। রাষ্ট্রপক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ প্রার্থনা করা হয়। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন।

ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আলমগীর হোসেন নামে এক গ্রাহক ইভ্যালির এই দম্পতি রাসেল ও শামীমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বাড্ডা থানায় মামলাটি করেন। ওই বছরের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাদেরকে বিভিন্ন প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত বছর ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পরিদর্শক প্রদীপ কুমার। এরপর ১৯ অক্টোবর শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এর আগে গুলশান থানায় এক গ্রাহকের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে ওই দম্পতির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT