Thursday 27 August 2026,

ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে : পুতিন

প্রকাশিত : 10:24 AM, 22 November 2024 Friday 142 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেন যুদ্ধ একটি বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গতকাল বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন পুতিন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

পুতিন বলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ইউক্রেনকে তাদের অস্ত্র দিয়ে রাশিয়াকে হামলা করার অনুমতি দেয়ার পর এই যুদ্ধ বিশ্বব্যাপী সংঘাতের দিকে যাচ্ছে। এ সময় মস্কো পাল্টা আঘাত করতে পারে বলে পশ্চিমা বিশ্বকে সতর্ক করেন পুতিন।

পুতিন বলেছেন, রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনায় একটি নতুন ধরণের হাইপারসনিক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন এবং ব্রিটিশ ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে।

এ রকম আরও পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দেন পুতিন। এই ধরনের অস্ত্র নিয়ে আরও হামলার আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হবে বলেও জানান রাশিয়ার এই নেতা।

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমোদনের পর, ইউক্রেন ১৯ নভেম্বর মার্কিন-নির্মিত ছয়টি এটিএসিএমএস এবং ২১ শে নভেম্বর ব্রিটিশ স্টর্ম শ্যাডো মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা চালায়। পুতিন জানান।

“সেই মুহূর্ত থেকে, ইউক্রেনের একটি আঞ্চলিক সংঘাত যা আগে থেকেই পশ্চিমা বিশ্ব উস্কে দিয়েছে এখন তা একটি বৈশ্বিক যুদ্ধে পরিণত হচ্ছে। টেলিভিশনে দেয়া বক্তৃতায় বলেন পুতিন।

এ সময় বৈশ্বিক সংঘাতের দিকে নিয়ে পাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেন পুতিন।

পুতিন বলেন, মস্কো ইউক্রেনের ডিনিপ্রো শহরের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা প্রকল্প লক্ষ্য করে একটি নতুন মাঝারি-পাল্লার হাইপারসনিক নন-পারমাণবিক ব্যালিস্টিক পরীক্ষা চালিয়েছে যা ‘ওরেশনিক’ নামে পরিচিত।

হামলাটি সফল হয়েছে বলেও দাবি করেন পুতিন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT