Saturday 08 August 2026,

ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে ইইউ

প্রকাশিত : 05:08 PM, 2 December 2022 Friday 210 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর সরকার রাশিয়ার অফশোর তেল কেনার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। ইইউ রাশিয়াকে প্রতি ব্যারেল ৬০ ডলার দেবে। বৃহস্পতিবার বিষয়টির সঙ্গে জড়িত এক কূটনীতিবিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে।

প্রতিবেদনে বলা হয়েছে, কম দামে রাশিয়ার সামুদ্রিক অপরিশোধিত তেল কেনার মূল প্রস্তাব ছিল বিশ্বের শীর্ষ সাত অর্থনীতির জোট ‘জি-৭’ এর।

‘জি-৭’ এর প্রস্তাব ছিল, বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম সামগ্রিকভাবে ৫ শতাংশ কমাতে ইউরোপীয় ইউনিয়নকে ব্যারেল প্রতি ৬৫ ডলার থেকে ৭০ ডলার দরে তেল কিনতে হবে। তবে পোল্যান্ড ‘জি-৭’ এর প্রস্তাবিত দামের বিরোধিতা করে।

পোল্যান্ড ‘জি-৭’-এর প্রস্তাবিত দামের বিরোধিতা করে।

পোল্যান্ড লিথুয়ানিয়া ও এস্তোনিয়াকে সমর্থন করে। এই তিন দেশের অভিযোগ ছিল— প্রস্তাবিত মূল্যে কেনা ইউক্রেনের যুদ্ধের জন্য রাশিয়ার যথেষ্ট অর্থ প্রদানের বিষয়টি নিশ্চিত করবে।

ওই কূটনীতিবিদ জানিয়েছেন, বৃহস্পতিবার ইউরোপীয় দেশগুলোর সরকার এ বিষয়ে একমত হলেও শুক্রবার এ বিষয়ে লিখিত অনুমোদন দেওয়া হবে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)-এর পরিসংখ্যানের ওপর ভিত্তি করে, রাশিয়ান অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৬০ ডলার করে বাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশ কমিয়েছে।

বৃহস্পতিবার ইউরোপীয় দেশগুলোর সরকার এ বিষয়ে একমত হলেও শুক্রবার এ বিষয়ে লিখিত অনুমোদন দেওয়া হবে।

‘জি-৭’ এর প্রস্তাবিত রুশ সামুদ্রিক জ্বালানির এই নতুন মূল্য ইউরোপীয় ইউনিয়নে কার্যকর হবে ৫ ডিসেম্বর থেকে। ফলে রাশিয়ার তেলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা ইউরোপীয় ইউনিয়ন এখন রাশিয়ার সামুদ্রিক তেল কিনতে পারবে।

উল্লেখ্য, বিশ্বের মোট অপরিশোধিত তেল উৎপাদনের ১০ শতাংশ একমাত্র রাশিয়াই উৎপাদন করে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT