Friday 21 August 2026,

ইউক্রেন আত্মসমর্পণ না করা পর্যন্ত সামরিক অভিযান চলবে: রাশিয়া

প্রকাশিত : 05:22 PM, 29 June 2022 Wednesday 236 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনের সেনাবাহিনী ও উগ্র জাতীয়তাবাদী অস্ত্রধারীরা যতদিন আত্মসমর্পণ না করবে ততদিন দেশটিতে সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইউক্রেন ‘আজ সূর্যাস্তের আগেই’ এই সংঘাত বন্ধ করতে পারে যদি কিয়েভ তার উগ্র জাতীয়তাবাদীদের অস্ত্র সমর্পণ করতে বলে এবং মস্কোর দাবিগুলো মেনে নেয়।

পেসকভ আরও বলেন, ইউক্রেন সরকার রাশিয়ার দাবিগুলো মেনে নিলে সব কিছু আগের অবস্থায় ফিরে যাবে।

রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, এর বাইরে যা কিছু বলা হচ্ছে তা ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের কল্পনা ও অনুমান। আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেমনটি বলেছেন, ইউক্রেনে আমাদের সামরিক অভিযান পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলছে এবং তা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।

সাংবাদিকরা এ সময় প্রশ্ন করেন, ইউক্রেনে সামরিক অভিযান শেষ করার কোনো সময়সীমা মস্কো নির্ধারণ করেছে কিনা। উত্তরে পেসকভ না-সূচক জবাব দেন।

চলতি ইংরেজি বছরের শেষ নাগাদ চলমান সংঘাত থেমে যাবে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে মন্তব্য করেছেন, সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিমিত্রি পেসকভ এসব কথা বলেন।

সূত্র: আরব নিউজ, এএফপি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT