Saturday 08 August 2026,

ইউক্রেনে হামলা জোরদার নিয়ে যা বললেন বেলারুশের প্রেসিডেন্ট

প্রকাশিত : 06:40 PM, 16 February 2023 Thursday 199 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। চলমান ইউক্রেন অভিযানে রাশিয়াকে ঘাঁটি ব্যবহারের পাশাপাশি যাবতীয় সমর্থন দিয়ে যাচ্ছে দেশটি। একাধিকবার গুজব উঠেছে যে, রাশিয়ার পক্ষ নিয়ে ইউক্রেনে হামলা চালাতে যাচ্ছে বেলারুশ; কিন্তু দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধে অংশ নেওয়ার কথা স্বীকার করা হয়নি।

Advertisement

বুধবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, পোল্যান্ড সীমান্তের কাছে একটি ঘাঁটিতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বেলারুশের সেনারা। আশঙ্কা করা হয়, ইউক্রেনে অভিযান শুরুর বর্ষপূর্তির আগে দেশটিতে বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে রাশিয়া। আর সেই হামলায় মস্কোকে সঙ্গ দিতে পারে মিনস্ক।

তবে আগের মতো আবারো সেই ধরনের শঙ্কার কথা উড়িয়ে দিলেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেন যদি বেলারুশে হামলা করে; তাহলে দেশটিতে সেনা না পাঠানোর কোনো বিকল্প থাকবে না।

এদিন রাজধানী মিনস্কে স্বাধীনতা প্রাসাদে এক সংবাদ সম্মেলনে লুকাশেঙ্কো বলেন, ‘আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা জানি যে যুদ্ধ কী- আমরা যুদ্ধ চাই না।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সংবাদ সম্মেলনে বেলারুশের প্রেসিডেন্ট বলেন, ‘আপনি যদি বেলারুশের বিরুদ্ধে আগ্রাসন না করেন, তাহলে ইউক্রেনে আমাদের সেনা পাঠানোর কোনো উপায় নেই।’

রাশিয়া তাকে ইউক্রেনে যৌথ যুদ্ধ শুরু করতে ‘কখনই বলেনি’ বলেও উল্লেখ করেন লুকাশেঙ্কো।

প্রসঙ্গত, লুকাশেঙ্কো রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। দুই দেশের সামরিক বাহিনীর যৌথ কার্যক্রম রয়েছে। গত বছর ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে নিজেদের অঞ্চলে প্রবেশের অনুমতি দেয় বেলারুশ। এছাড়া যুদ্ধ শুরুর পর একাধিকবার যৌথ মহড়া চালিয়েছে দুই দেশের সামরিক বাহিনী।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT