Thursday 20 August 2026,

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত ভারত: মোদি

প্রকাশিত : 07:55 PM, 23 June 2023 Friday 200 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াশিংটন সফরকালে বৃহস্পতিবার ইউক্রেনে ‘শান্তি’ প্রতিষ্ঠার ব্যাপারে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের অবনতি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপির।

প্রেসিডেন্ট জো বাইডেনের পাশে দাঁড়িয়ে মোদি সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেন ঘটনার একেবারে শুরু থেকেই ভারত এ বিরোধের সমাধান, সংলাপ এবং কূটনীতির ওপর জোর দিয়ে আসছে।’

তিনি বলেন, ইউক্রেনের ‘শান্তি পুনরুদ্ধারের ব্যাপারে আমরা যে কোনো উপায়ে অবদান রাখতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি।’

গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। এরপর সেপ্টেম্বরে ইউক্রেনের প্রায় চারটি অঞ্চল অর্থাৎ ১৫ শতাংশ ভূখণ্ড দখল করে নেয় রাশিয়া।

এরপর যুদ্ধের মাত্রা দিন দিন বাড়ছেই। অনেক রাজনীতিক ও বিশ্লেষক বলছেন, এ যুদ্ধ আরও কয়েক বছর পর্যন্ত চলতে পারে।

এদিকে ইউক্রেনের হামলায় ক্রিমিয়া সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন রুশ কর্মকর্তা বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন।

এ সেতু ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্ত করেছে; যার আংশিক রাশিয়ার দখলে রয়েছে।

ইউক্রেনের খেরসন অঞ্চলে অবস্থিত ক্রিমিয়া ২০১৪ সালে রাশিয়া দখল করে নেয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT