Thursday 20 August 2026,

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে আমেরিকা: ট্রাম্প

প্রকাশিত : 09:42 AM, 14 July 2025 Monday 118 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ‘প্যাট্রিয়ট’ পাঠাচ্ছে আমেরিকা। গতকাল রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটা জানিয়েছেন। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশার কথা জানিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনে যুদ্ধবিরতির কথা বললেও পুতিন তা মানছেন না বলে অভিযোগ উঠেছে। এমন সময়ই ইউক্রেনকে প্যাট্রিয়ট পাঠানোর কথা জানালেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘নিজের দেশকে রক্ষা করার জন্য উন্নত মানের অস্ত্র দরকার ইউক্রেনের। এ কারণে দেশটিকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল পাঠাবে আমেরিকা।’

ক্ষেপণাস্ত্রের বিনিময়ে ইউক্রেনের কাছ থেকে আমেরিকা অর্থ নেবে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে ঠিক কতগুলো প্যাট্রিয়ট মিসাইল পাঠানো হবে তা জানাননি তিনি।

এদিন ফের রুশ প্রেসিডেন্টের সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘তিনি (রাশিয়ার প্রেসিডেন্ট) ভালো কথা বলেন। কিন্তু সন্ধ্যায়ই সবার ওপর বোমা মারেন।’

তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর মধ্যস্থতায় পরে দুই দেশ যুদ্ধবিরতি নিয়ে আলোচনাতে বসে। তবে এখন পর্যন্ত কার্যত সমাধানে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT