Saturday 08 August 2026,

ইউক্রেনে কিভাবে হারছে রাশিয়া, জানালেন মার্কিন জেনারেল

প্রকাশিত : 07:08 PM, 15 February 2023 Wednesday 197 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়া কৌশলগতভাবে, আভিযানিকভাবে এবং পরিকল্পনাগতভাবে হেরে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি।

মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন।

জেনারেল মার্ক মিলি বলেন, প্রায় এক বছর আগে যখন সেনাদের আক্রমণের নির্দেশ দিয়েছিলেন তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভেবেছিলেন তিনি দ্রুত ইউক্রেনকে হারাতে পারবেন। পুতিন ভুল ছিলেন। ইউক্রেন এখনও মুক্ত। তারা এখনও স্বাধীন। ন্যাটো ও এর জোট এর আগে কখনও এত শক্তিশালী ছিল না।

মার্কিন জেনারেল বলেন, এখন রাশিয়া বিশ্বে বিচ্ছিন্ন একটি দেশ। ইউক্রেনের সাহসিকতা ও দৃঢ়তায় বিশ্ব অনুপ্রাণিত। সংক্ষেপে, রাশিয়া হেরে গেছে­–তারা কৌশলগতভাবে, আভিযানিকভাবে ও পরিকল্পনাগতভাবে হেরেছে এবং তারা রণক্ষেত্রে চড়ামূল্য দিচ্ছে।

এদিকে রাশিয়াকে মোকাবিলায় দ্রুত ইউক্রেনকে প্রতিশ্রুত অস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছে সামরিক জোট ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন জোটটির প্রধান জেনস স্টলটেনবার্গ মঙ্গলবার এ আহ্বান জানিয়েছেন।

ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের দুদিনের নিরাপত্তাবিষয়ক বৈঠকে যোগদানের আগে জোটের মহাসচিব বলেন, ইতোমধ্যে ইউক্রেনকে যেসব অস্ত্রের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো দ্রুত দেশটিতে পৌঁছে দেওয়া উচিত।

ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেনকে গোলাবারুদ, সামরিক সরঞ্জাম, সাঁজোয়া যান এবং যুদ্ধ ট্যাংকসহ যেসব বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা দ্রুত সরবরাহ করা এখন জরুরি হয়ে পড়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT