Sunday 09 August 2026,

ইউক্রেনের সেই অভিযোগ তদন্ত করার আশ্বাস তুরস্কের

প্রকাশিত : 10:34 PM, 23 June 2022 Thursday 237 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

গত দুই মাস যাবত ইউক্রেন অভিযোগ করছে তাদের উৎপাদিত বিপুল পরিমাণ খাদ্য শস্য চুরি করে নিয়ে গেছে রাশিয়া।

সেগুলো তারা বিক্রি করছে বিভিন্ন দেশের কাছে।

তুরস্কে অবস্থিত ইউক্রেনের রাষ্ট্রদূত অভিযোগ করেছিলেন, তুরস্কের কয়েকজন ব্যবসায়ীও তাদের চুরি করা শস্য রাশিয়ার কাছ থেকে কিনেছে।

আর ইউক্রেনের করা এমন অভিযোগ তদন্ত করার আশ্বাস দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলো।

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিস ট্রাসের সঙ্গে একটি যৌথ বিবৃতিতে তার্কিস পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের চুরি করা শস্য রাশিয়া বা অন্য কোনো দেশ য্নে তুরস্কে না আনতে পারে সেই ব্যবস্থা নেবেন তারা।

অন্যদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস বলেছেন, কয়েকদিনের মধ্যেই ইউক্রেনে আটকে থাকা শস্য বের করে নিয়ে আসতে হবে নয়ত বিশ্ব খাদ্য সংকটে পড়বে।

ইউক্রেনের শস্য চুরি করার অভিযোগ নিয়ে কথা বলেছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভও। তিনি দাবি করেছেন, রাশিয়া এমন কোনো কাজ করেনি।

সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT