Monday 10 August 2026,

ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের নয়া অভিযোগ

প্রকাশিত : 05:06 PM, 3 March 2023 Friday 210 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চলমান যুদ্ধের প্রতিপক্ষ ইউক্রেনের বিরুদ্ধে এবার নতুন অভিযোগ আনলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় সন্ত্রাসী হামলা চালিয়েছে ইউক্রেনের লোকজন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ব্রাইয়ানস্ক এলাকায় এই হামলা চালানোর অভিযোগ করেছেন রুশ নেতা। সেই সেঙ্গ বেসামরিক লোকজনের উপর চালানো এই অন্তর্ঘাতমূলক তৎপরতার সঙ্গে জড়িতদের নির্মূল করার অঙ্গীকারও করেছেন তিনি।

মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রথমে সীমান্ত অতিক্রম করে রাশিয়ায় প্রবেশ করে ইউক্রেনের কিছু নাগরিক। এর পর একটি প্রাইভেটকারে গুলিবর্ষণ করে একজনকে হত্যা করে তারা। এ ঘটনায় আহত হয় একটি শিশু। পাশাপাশি একটি দোকানে কয়েকজনকে জিম্মি করে রাখে অনুপ্রবেশকারীরা।

রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি এ প্রসঙ্গে জানিয়েছে, হামলার পর ইউক্রেনের ওই নাগরিকদের ধাওয়া করলে তারা নিজ দেশে পালিয়ে যায়। এক বিবৃতিতে নিরাপত্তা সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, জানমালের ক্ষয়ক্ষতি এবং বেসামরিক স্থাপনার ধ্বংস এড়াতে ইউক্রেনে তাড়িয়ে দেওয়া হয়েছে শত্রুদের।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ায় ব্যাপক হামলার উদ্দেশ্য নিয়েই অনুপ্রবেশ করেছিল সংঘবদ্ধ দলটি। কারণ পালিয়ে যাওয়ার সময় তারা বিপুল পরিমাণ বিস্ফোরক ফেলে গেছে।

তবে এ ধরনের দাবিকে গল্প অভিহিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিনিয়র উপদেষ্টা মিখাইলো পোডোলায়েক এক টুইটার বার্তায় বলেছেন, ইচ্ছাকৃতভাবে উস্কানি তৈরি করতেই এমন হামলার গল্প বলা হচ্ছে।

হামলা প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট এক টেলিভিশন ভাষণে বলেছেন, আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব, তারা কোনো কিছুই অর্জন করতে পারবে না।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT