Saturday 08 August 2026,

ইউক্রেনের আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দিল রাশিয়া

প্রকাশিত : 07:50 PM, 4 June 2022 Saturday 306 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মিসাইল হামলা চালিয়ে ইউক্রেনের সুমি অঞ্চলের একটি আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি করেছে রাশিয়া। শনিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক আপডেটে জানায় বলে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

এছাড়া রুশ বাহিনী আরেকটি হামলা চালিয়ে ওডেসা অঞ্চলে একটি ‘বিদেশি ভাড়াটে সৈন্যদের’ ফাঁড়ি ধ্বংস করেছে বলেও ওই আপডেটে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

অন্যদিকে রুশ বাহিনী ওডেসার কৃষ্ণ সাগর বন্দরের কাছে ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমানকে গুলি করে ভূপাতিত করেছে বলেও দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করার কাজে নিয়োজিত ছিল।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর কিছু দিন পর নিজেদের লক্ষ্য পরিবর্তন করে মস্কো। ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানানোর পর থেকে দোনবাস অঞ্চলে হামলা জোরদার করেন রুশ সেনারা।

এর পর গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোলের দখলে নেয় রাশিয়া। এখন তারা দোনবাস অঞ্চলের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালাচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT