Thursday 19 November 2026,

ইউক্রেনকে আরও ২.৩ বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : 08:00 AM, 3 July 2024 Wednesday 151 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিপক্ষে লড়তে আরো অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এবার জেলেনস্কির সরকারকে নিরাপত্তা সহায়তার অংশ হিসেবে আরো ২.৩ বিলিয়ন ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে পেন্টাগন।

মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন পেন্টাগনে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভের সঙ্গে বৈঠকে এই প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে ন্যাটোতে যোগদানের জন্য ইউক্রেনের আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সম্মতি জানিয়েছেন তিনি।

ইউক্রেনের কর্মকর্তারা কয়েক মাস ধরে তাদের মিত্রদের প্রতি রাশিয়ান বাহিনীর ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলায় আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার জন্য আহ্বান জানিয়ে আসছে।

অস্টিন বলেন, ‘আমি গর্বিত যে মার্কিন যুক্তরাষ্ট্র শীঘ্রই ইউক্রেনের জন্য ২.৩ বিলিয়ন ডলারের বেশি নতুন নিরাপত্তা সহায়তা ঘোষণা করবে’।

‘প্রেসিডেন্টের ক্ষমতাবলে অনুমোদিত এই প্যাকেজটির আওতায় আকাশ প্রতিরক্ষা, ট্যাঙ্ক বিরোধী অস্ত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ গোলাবারুদ সরবরাহ হবে।’

ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় সামরিক অভিযান চলছে দুই বছরেরও বেশি সময় পরে। ওয়াশিংটন ডিসিতে পরের সপ্তাহে ন্যাটো শীর্ষ সম্মেলন রয়েছে। ‘আমরা ইউক্রেনের জন্য ন্যাটো সদস্যপদ নিশ্চিতে করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব’ অস্টিন আরো যোগ করেন।

তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT