Friday 07 August 2026,

ইউক্রেনকে অবশ্যই মাইন সরাতে হবে, শর্ত দিলেন ল্যাভরভ

প্রকাশিত : 05:42 PM, 8 June 2022 Wednesday 249 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, শস্য রপ্তানির বাধা দূর করার সব দায়ভার ইউক্রেনের ওপর। তারা যদি শস্য রপ্তানি করতে চায় তাহলে সাগরে রাখা মাইন সরাতে হবে।

তুরস্কের প্রেসিডেন্ট মেভলুত কাভাসোগলোর সঙ্গে বুধবার আঙ্কারায় বৈঠক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জানিয়েছেন, রাশিয়ার পক্ষ থেকে কিছু করার প্রয়োজন হবে না কারণ তারা ইতিমধ্যেই প্রয়োজনীয় কথা দিয়েছে।

এ ব্যাপারে ল্যাভরভ বলেন, আমরা প্রতিদিন বলছি, আমরা নিশ্চয়তা দিচ্ছি, নিরাপদে শস্যবাহী জাহাজ ইউক্রেনের বন্দর থেকে বের হবে এবং বসফরাস প্রণালীর দিকে যাবে। আমরা আমাদের তুরস্কের সহকর্মীদের সঙ্গে নিয়ে এটি করব।

তিনি আরও বলেন, সমস্যা সমাধানে, একটি জিনিস প্রয়োজন সেটি হলো ইউক্রেনকে তাদের জাহাজ বন্দর থেকে বের হতে দিতে হবে, হয়ত মাইন সরিয়ে বা নিরাপদ করিডোর তৈরি করে। এর চেয়ে বেশি কিছু দরকার নেই।

ল্যাভরভ অভিযোগ করেন, প্রধান সমস্যা হলো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি মাইন সরাতে অস্বীকৃতি জানিয়েছেন।

তুরস্ক এ সমস্যা সমাধানে এগিয়ে আসায় তিনি তাদের ধন্যবাদ জানান।

সূত্র: আল জাজিরা

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT