আ.লীগ নেতার হাতে গৃহকর্মী ধর্ষণ, গ্রেফতার ৩
প্রকাশিত : 07:44 AM, 7 March 2024 Thursday 171 বার পঠিত
মৌলভীবাজারের জুড়ীতে কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুজ্জামান রানুসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার আটকের ওই ঘটনায় গোটা উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশি অভিযানে আওয়ামী লীগ নেতা সামছুজ্জামান রানু ছাড়াও আটক অন্যরা হলো, ধর্ষণে সহায়তাকারী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের আতর আলীর ছেলে সফিকুল ইসলাম ও গৃহকর্মীর মা।
জানা যায়, ধর্ষণের শিকার ওই কিশোরী তিন মাস আগে জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রানু মহালদারের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ নেয়। গৃহকর্মীর ওপর কুদৃষ্টি পড়ে সামছুজ্জামান রানুর। একপর্যায়ে গৃহকর্মীর মাকে ম্যানেজ করে তিন মাসে একাধিকবার ওই গৃহকর্মীকে ধর্ষণ করে সামছুজ্জামান রানু। সর্বশেষ ১ মার্চ ফের ধর্ষণের শিকার হয়ে গৃহকর্মী বাসা থেকে পালিয়ে সোমবার থানায় ধর্ষণ মামলা করেন।
ওসি এসএম মাঈন উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
































