Saturday 08 August 2026,

আসাম-মেঘালয়ে আরও বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি

প্রকাশিত : 08:34 AM, 20 June 2022 Monday 239 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা আসাম ও মেঘালয়ে আগামীকাল সোমবার আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভয়াবহ বন্যা কবলিত ওই রাজ্য দুটিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রবল বন্যায় রাজ্য দুটিতে ৬২ জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।

আসামের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। অনেক নতুন এলাকা প্লাবিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৩২টি জেলার ৪,২৯১টি গ্রামে বন্যার খবর পাওয়া গেছে। পাশাপাশি রাজ্যটিও গত ছয় দিন ধরে ভূমিধসের ঘটনাও ঘটছে।

রাতভর অবিরাম বর্ষণে আসামের রাজধানী গুয়াহাটির অনেক এলাকা প্লাবিত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শহরে ব্রহ্মপুত্রের জলের প্রবাহ বন্ধ করতে প্রশাসন গুয়াহাটি শহরের প্রাণকেন্দ্র ভরলুর সব স্লুইস গেট বন্ধ করে দিয়েছে।

প্রবল বন্যায় মেঘালয়ে প্রায় পাঁচ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের কারণে রাজ্যটির দুটি জাতীয় মহাসড়কে যোগাযোগ বন্ধ রয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT