Thursday 27 August 2026,

আসাদের সঙ্গে বৈঠকের অপেক্ষায় এরদোগান

প্রকাশিত : 06:19 AM, 22 September 2024 Sunday 149 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত এবং আঙ্কারার অনুরোধের জবাবে দামেস্কের প্রতিক্রিয়া পেতে অপেক্ষা করছেন।

শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এরদোগান এ সময় বলেন, ‘তুরস্ক ও সিরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আমরা ইতোমধ্যেই বাশার আল আসাদের সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছি’।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সিরিয়ার জবাবের অপেক্ষায় আছি। আমরা ‍আলোচনায় প্রস্তুত আছি… আমি বিশ্বাস করি যে, এ বৈঠকে আমাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে’।

এরদোগানের এ মন্তব্য রুশ গণমাধ্যম স্পুটনিকও তার প্রতিবেদনে প্রকাশ করেছে।

প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর, দামেস্ক ও আঙ্কারার মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। তবে সাম্প্রতিক মাসগুলোতে সেই সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টা বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ জানিয়েছেন, সিরিয়ার জাতীয় স্বার্থ রক্ষায় যদি আলোচনার সুযোগ থাকে, তবে তিনিও তুর্কি নেতার সঙ্গে শীর্ষ বৈঠকের জন্য প্রস্তুত। সূত্র: আনাদোলু ও মেহের নিউজ এজেন্সি

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT