Thursday 20 August 2026,

আসাদকে সিরিয়ায় প্রত্যার্পণে রাশিয়ার অস্বীকৃতি

প্রকাশিত : 09:30 AM, 19 April 2025 Saturday 132 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে দেশে প্রত্যার্পণ করতে রাশিয়া অস্বীকৃতি জানিয়েছে বলে জানিয়েছেন এক কূটনীতিক, যদিও দামেস্কে নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের জন্য মস্কো আলোচনা চালিয়ে যাচ্ছে।

শুক্রবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

২০২৪ সালের ৮ ডিসেম্বর সিরিয়ার সাবেক সরকারের পতনের পর, সাবেক বিদ্রোহী যোদ্ধারা দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর আসাদ রাশিয়ায় পালিয়ে যান—যেখানে তিনি ১৩ বছরের গৃহযুদ্ধ চলাকালে দীর্ঘদিনের মিত্র রাশিয়ার কাছ থেকে পরিবারসহ আশ্রয় পান।

এরপর থেকে অন্তর্বর্তীকালীন নতুন সিরিয়ান সরকার ও প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আসাদকে সিরিয়ার জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার করার জন্য দেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন।

দুই দেশের মধ্যে রুশ সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা চুক্তিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা চলাকালীন এই প্রত্যার্পণের অনুরোধটি ওঠে। তবে একাধিকবার আহ্বান জানানোর পরও রাশিয়া এখন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তারা বাশার আল-আসাদকে সিরিয়ায় ফিরিয়ে দেবে না।

ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ (ইরনা)-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলপারুস কোট্রাশেভ বলেন, ‘বাশার আল-আসাদের মস্কোতে বসবাসের অন্যতম শর্ত হলো—তিনি কোনো ধরনের গণমাধ্যম বা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না। এখন পর্যন্ত তিনি এই শর্ত লঙ্ঘন করেননি।’

তিনি আরও বলেন, ‘বাশার আল-আসাদ ও তার পরিবারের আশ্রয়সংক্রান্ত সিদ্ধান্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশে নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT