Friday 24 July 2026,

আসছে শৈত্যপ্রবাহ, ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

প্রকাশিত : 07:04 AM, 8 January 2025 Wednesday 150 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কয়েকদিন ধরে তীব্র শীতের সম্ভাবনা টের পাওয়া গেলেও হঠাৎ করেই কমেছে কুয়াশা ও ঠাণ্ডার পরিমাণ। তবে তাতে খুব বেশি স্বস্তি পাওয়ার কিছু নেই; কারণ দুই-তিন দিনের মধ্যেই ফের শৈত্যপ্রবাহ আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, দেশে ৯ জানুয়ারির পর আবার মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে মাসের মাঝামাঝি সময়ে যশোর, চুয়াডাঙ্গা, খুলনা ও বরিশালসহ উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এক সপ্তাহ দেশজুড়ে এ শৈত্যপ্রবাহ চলতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, শৈত্যপ্রবাহ শুরুর আগে আগামী মঙ্গল ও বুধবার দেশের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরপরই আবার তাপমাত্রা কমতে পারে। তখন দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, জানুয়ারি মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দুয়েকটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। দেশের অন্যত্র দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক সংবাদমাধ্যমকে বলেন, শীতের হিমেল বাতাসের প্রবাহটি শক্তিশালী হয়ে উঠেছে। সেই সঙ্গে কুয়াশার পরিমাণ দ্রুত বাড়ছে। ফলে কুয়াশা ও শীত দুটিই আগামী কয়েক দিনে দ্রুত বাড়তে পারে। ১৪ জানুয়ারি পর্যন্ত এই শীত থাকতে পারে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT