Friday 24 July 2026,

আরও আগে রাশিয়ার ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল: পুতিন

প্রকাশিত : 07:30 AM, 20 December 2024 Friday 135 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আরও আগে রাশিয়ার ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল এবং যুদ্ধের জন্য আরও ভালোভাবে প্রস্তুত ছিল। বৃহস্পতিবার বছর শেষের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চার ঘণ্টার সংবাদ সম্মেলনে পুতিন সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল-আসাদকে নিয়েও কথা বলেন। এ ছাড়া তিনি রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে আরও আগ্রাসী মন্তব্যের পাশাপাশি অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন।

‘রেজাল্টস অব দ্য ইয়ার উইথ ভ্লাদিমির পুতিন’ নামের এ অনুষ্ঠান বৃহস্পতিবার রাশিয়ার প্রধান রাষ্ট্রীয় চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়। পুতিন রুশ ফেডারেশনের মানচিত্রসহ একটি বড় নীল পর্দার সামনে হাজির হন, যাতে ইউক্রেনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ভূখণ্ডও যুক্ত করা ছিল।

পুতিন সংবাদ সম্মেলনে দেশি–বিদেশি সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তির কাছ থেকে আসা প্রশ্নের উত্তর দেন। তবে এসব প্রশ্ন নিয়ন্ত্রিত পরিবেশে করা হয়।

বিবিসি রাশিয়ার সম্পাদক স্টিভেশন রোজেনবার্গ পুতিনকে প্রশ্ন করেন, ২৫ বছর আগে পুতিনের পূর্বসূরি বরিস ইয়েলৎসিন যে অবস্থায় রাশিয়াকে রেখে গিয়েছিলেন, তার চেয়ে রাশিয়া এখন আরও ভালো অবস্থায় আছে বলে তিনি মনে করেন কি না? পুতিন এর জবাবে বলেন, রাশিয়া তার সার্বভৌমত্ব ফিরে পেয়েছে।

পুতিন বলেন, এর আগে রাশিয়ার সঙ্গে যা কিছু ঘটছিল, আমরা আমাদের সার্বভৌমত্ব সম্পূর্ণ খোয়াতে বসেছিলাম।

সিরিয়ার বাশার আল-আসাদের সরকারের পতন নিয়ে প্রশ্ন করা হলে পুতিন বলেন, এটা ক্রেমলিনের জন্য কোনো পরাজয় নয়। রাশিয়া বাশারের সরকারকে দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিয়ে আসছে।

পুতিন আরও বলেন, তিনি সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে সেখানে দুটি কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রাখার বিষয়ে আলোচনা করছেন। মস্কো ওই ঘাঁটি দুটি মানবিক উদ্দেশ্যে ব্যবহার করার কথা বিবেচনা করবে বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে পুতিন বলেন, চার বছর ধরে তারা কথা বলেননি। তবে ট্রাম্প চাইলে তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে চান।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT