Saturday 08 August 2026,

আয় কমে যাওয়ায় কম দামের খাদ্য সামগ্রী কিনছে রাশিয়ানরা

প্রকাশিত : 08:15 AM, 19 July 2022 Tuesday 239 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাস্তব নিষ্পত্তিযোগ্য আয় কমে যাওয়ায় রাশিয়ানরা কম দামের খাদ্য সামগ্রী কিনছেন বলে দেশটির শীর্ষস্থানীয় খাদ্য খুচরা বিক্রেতা এক্সফাইভ গ্রুপ জানিয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণ বলে মনে করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যদিও রুবলের শক্তিশালী অবস্থান এবং ভোক্তা চাহিদা হ্রাস রাশিয়াকে মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরতে সাহায্য করেছে।তবে ভোক্তা মূল্য এখনও বেশিই।

রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর স্টেট স্ট্যাটিস্টিকস (রসস্ট্যাট) গত সপ্তাহে জানিয়েছিল, চলতি বছর এ পর্যন্ত ভোক্তা মূল্য ১১ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। কিন্তু ২০২২ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে খাদ্য মূল্যস্ফীতি প্রথম ত্রৈমাসিকের ১৩ দশমিক ৫ শতাংশ থেকে ১৯ দশমিক ৫ শতাংশে পৌঁছায় বলে এক্সফাইভ জানিয়েছে।

উচ্চ মূল্যস্ফীতি বহু বছর ধরে রাশিয়ান পরিবারের মধ্যে প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ উচ্চ মূল্যস্ফীতি জীবনযাত্রার মানকে হ্রাস করে, যা এই বছর রাশিয়ার বিরুদ্ধে অভূতপূর্ব পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কটের কারণে আরও বাড়বে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT