Friday 28 August 2026,

আমি সেরা মা হতে পারতাম: আবেগঘন ভাষণে জেসিন্ডা

প্রকাশিত : 07:06 PM, 7 April 2023 Friday 182 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন পার্লামেন্টে সমাপনী ভাষণে এক আবেগঘন বক্তব্য রেখেছেন।

রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণার পর তিনি নারীদের উদ্দেশে বলেছেন— নেতৃত্ব যেন মাতৃত্বের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে খেয়াল রাখবেন।

৪২ বছর বয়সি জেসিন্ডা ওয়েলিংটনে পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন, আমি একজন সেরা মা হতে পারতাম। আপনারাও তা হতে পারেন এবং এখানে (পার্লামেন্টে) থাকতে পারেন।’খবর সিএনএনের।

একজন সহানুভূতিশীল নারী ও দৃঢ় নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছেন জেসিন্ডা আরডার্ন। এ বছরের জানুয়ারিতে তিনি প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। তবে তাঁর পাঁচ বছরের শাসনামলে একজন ‘ক্রাইসিস ম্যানেজার’ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

জেসিন্ডার প্রধানমন্ত্রিত্বের সময় ২০১৯ সালে নিউজিল্যান্ডের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই হামলায় নিহত হয়েছিলেন ৫১ জন মুসল্লি। পরের বছর একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২২ জন মারা যান। এ ছাড়া করোনা মহামারি তো ছিলই। এসব সংকট তিনি দক্ষতার সঙ্গে সামলেছেন।

২০১৮ সালে নিজ কার্যালয়ে সন্তান জন্ম দিয়ে বিশ্বব্যাপী আলোচিত হয়েছিলেন জেসিন্ডা আরডার্ন। বিশ্বনেতাদের মধ্যে এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নিজ কার্যালয়ে সন্তান জন্ম দিয়েছিলেন।

জেসিন্ডা তার বক্তৃতায় নিজের গর্ভধারণের সময়ের কঠিন পথচলার কথা অকপটে বলেছেন। তিনি জানান, মানসিক চাপসহ আরও অন্যান্য জটিলতার কারণে তাকে ৩৭ বছর বয়সে মা হতে নিষেধ করা হয়েছিল।

Advertisement

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT