Friday 24 July 2026,

‘আমি নিজে ডেকে ছেলেকে খুনিদের হাতে তুলে দিয়েছি’

প্রকাশিত : 07:50 AM, 12 April 2024 Friday 152 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

শায়েস্তাগঞ্জে কাজী আবিদুর রহমান মাহিন (১৮) নামে এক মাদ্রাসাছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে জেলার উপজেলায় এ ঘটনা ঘটে।
মাহিন উপজেলার নিজগাঁও গ্রামে কাজী আব্দুল মতিনের ছেলে৷ এবার শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছে।

স্থানীয়রা জানান, ঈদের দিন রাত ৮টার দিকে দুই যুবক মাহিনের বাড়িতে এসে তাকে ডেকে শায়েস্তাগঞ্জ রেল জংশনের পাশে দীঘির পাড়ে নিয়ে যায়। সেখানে এলোপাতাড়ি মারধর করে ফেলে যায়।

পরে পথচারীরা মাহিনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

নিহতের বাড়িতে গেলে তার স্বজনরা জানান, মোজাহিদ ও জুনাইদ নামে দুই যুবক মাহিনকে ডেকে নিয়ে হত্যা করেছে। তারা হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।

মাহিনের মা রোকেয়া বেগম বলেন, কয়েকদিন আগে মাহিনের সঙ্গে মোজাহিদ ও জুনাইদের ঝগড়া হয়। এজন্য মাহিন তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। সেই ক্ষোভে তারা ডেকে নিয়ে আমার ছেলেকে হত্যা করেছে।

তিনি আরও বলেন, মাহিন ঈদের আগেরদিন ফুটপাতের দোকান থেকে তিনটি পুরাতন পাঞ্জাবি কিনেছিল। সেগুলোর একটিও পড়তে পাড়েনি। খুনিরা বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে।

‘আমি নিজে ডেকে আমার ছেলেকে খুনিদের হাতে তুলে দিয়েছি’ বলে রোকেয়া খাতুন বার বার মুর্ছা যাচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দার জানান, মাহিন পড়াশোনার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিল। এলাকার লোকজন তার শিষ্টাচারের প্রসংশা করেন।

শায়েস্তাগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম দাশ জানান, মাহিনকে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের তৎপরতা চালানো হচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT