Friday 20 November 2026,

আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন

প্রকাশিত : 10:50 AM, 2 June 2023 Friday 187 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে দেশটির বিমানবাহিনীর একাডেমিতে বসেছে ক্যাডেটদের জমকালো স্নাতক সমাপনী উৎসব। অনুষ্ঠানের মধ্যমণি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হঠাৎ মঞ্চে পড়ে যান বাইডেন। আকস্মিক এ ঘটনা হতবাক করে দেয় উপস্থিত সবাইকে।

ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বৃহস্পতিবার। তবে পড়ে গিয়েও আঘাত পাননি বাইডেন। তাৎক্ষণিক পরিস্থিতি সামলে নিয়েছেন তিনি। হাসিমুখে উঠে দাঁড়িয়ে নিজের আসনে গিয়ে বসেছেন ৮০ বছর বয়সী এই রাষ্ট্রপ্রধান।

এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মূলধারার সংবাদমাধ্যমগুলো ফলাও করে এ ঘটনা প্রচার করছে। এক ভিডিওতে দেখা যায়, সদ্য স্নাতক শেষ করা ক্যাডেটদের উদ্দেশ্যে সূচনা বক্তব্য দেন বাইডেন। এক ক্যাডেটের সঙ্গে হাত মেলানো শেষে ফিরছিলেন নিজের আসনে। হঠাৎই মঞ্চের ওপর মুখ থুবড়ে পড়ে যান তিনি।

কয়েক মুহূর্তের মধ্যে ঘটে যায় পুরো ঘটনা। ভিডিওতে দেখা যায়, মার্কিন বিমানবাহিনীর এক সদস্য বাইডেনকে তুলতে ছুটে যান। তবে বাইডেন উঠে দাঁড়িয়ে মৃদু হেসে নিজের আসনে গিয়ে বসেন।

এ ঘটনার পর হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক বেন লাবোল্ট টুইট করে জানান, প্রেসিডেন্ট বাইডেন পুরোপুরি সুস্থ আছেন। মঞ্চে ছোট কিছু একটার সঙ্গে পা লেগে পড়ে গিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতে হোঁচট খেয়েছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বাইডেন পুরোপুরি সুস্থ রয়েছেন। এমনকি আগামী বছর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাইডেন। এ নির্বাচনে জয় পেলে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের বাসিন্দা হবেন তিনি।

এর আগে ২০২০ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয়ী হওয়ার পর পা ভেঙেছিল বাইডেনের। ওই সময় পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে তার পা ভাঙে। প্রেসিডেন্ট হওয়ার পর এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতেও একবার পড়ে গিয়েছিলেন বাইডেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT