Thursday 19 November 2026,

আবারও ট্রাম্পকে লক্ষ্য করে গুলি

প্রকাশিত : 09:34 AM, 16 September 2024 Monday 144 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ওয়েস্ট পাম বিচ এলাকায় একটি মাঠে গলফ খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই মাঠের কাছেই গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে নিরাপদে আছেন ট্রাম্প। গোলাগুলি ও ট্রাম্পের নিরাপদে থাকার ঘটনা নিশ্চিত করেছে তার প্রচার শিবির।

তবে এই গুলি কে চালিয়েছে তা এখনো জানা যায়নি। ট্রাম্পকে লক্ষ্য করেই যে গুলি চালানো হয়েছে- তাৎক্ষণিকভাবে এমন আভাসও পাওয়া যাচ্ছে না।

কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই গলফের মাঠের কাছে বাক-বিতণ্ডায় জড়িয়েছিলেন দুই ব্যক্তি। তারাই একে অপরের ওপর গুলি চালিয়েছেন। তারপরও এই গোলাগুলি ট্রাম্পের নিরাপত্তার জন্য বড় উদ্বেগের বিষয়। কারণ, মাত্র দুই মাস আগেই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনি সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তার ওপর গুলি চালানো হয়েছিল। সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। গুলিতে কানে আঘাত পেয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট। দেশটিতে বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের নিরাপত্তার দায়িত্ব পালন করে সিক্রেট সার্ভিস। পেনসিলভানিয়ার ঘটনার পর এই বাহিনীর সক্ষমতা নিয়ে বড় সমালোচনা দেখা দিয়েছিল। এর জেরে পদত্যাগ করতে হয়েছিল বাহিনীর প্রধানকে। এ ছাড়া অন্তত পাঁচ সদস্যকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল।

আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প। এই নির্বাচনে তার প্রচারের কাজে নিয়োজিত শিবির এক বিবৃতিতে বলেছে, স্থানীয় সময় রোববার ট্রাম্প যেখানে অবস্থান করছিলেন, তার কাছাকাছি এলাকায় গুলির ঘটনাটি ঘটে। তবে তিনি নিরাপদে আছেন। আপাতত এর বেশি কিছু জানানো যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গোলাগুলির ঘটনার সময় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের গলফের মাঠে খেলছিলেন ট্রাম্প। এই মাঠটি মার-এ-লাগো এলাকায় তার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। গোলাগুলির পর গলফের মাঠটি দ্রুত নিরাপত্তার আওতায় নেওয়া হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT