Friday 20 November 2026,

আফ্রিকার তিন দেশে ঘূর্ণিঝড়ে নিহত ৫ শতাধিক

প্রকাশিত : 10:51 PM, 19 March 2023 Sunday 204 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

পূর্ব আফ্রিকার তিনটি দেশের ওপর দিয়ে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে প্রাণহানি বেড়ে ৫২২ জনে দাঁড়িয়েছে। সামুদ্রিক এ ঝড়ের ফলে বৃষ্টি-বন্যায় গৃহহীন হয়েছেন হাজারো মানুষ।

ঝড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মালাউইয়ে। দেশটিতে মৃত্যুর সংখ্যা ৪৩৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া প্রাণহানির ঘটনায় মালাবিতে ১৪ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট লেজারুস চাকওয়েরা। খবর আলজাজিরার।

মালাবিতে দুর্গতদের জন্য কয়েক হাজার আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। অন্তত ৩ লাখ ৪৫ হাজার মানুষ ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দেশটির সরকারি তথ্যে জানানো হয়েছে।

ঝড়ের কবল থেকে রক্ষা পায়নি পার্শ্ববর্তী মোজাম্বিক ও দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। দেশ দুইটিতেও ক্ষতচিহ্ন রেখে গেছে মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্রেডি।

মোজাম্বিকে ঝড়ের আঘাতে ৬৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফিলিপে নুইসি। মাদাগাস্কারে প্রাণহানির এ সংখ্যা ১৭, যা বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ১৩ মার্চ মালাবির দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এরপর ঝড়টি পার্শ্ববর্তী দুই দেশেও তাণ্ডব চালায়।

প্রসঙ্গত, মালাবির ইতিহাসে সবচেয়ে মারাত্মক কলেরা প্রাদুর্ভাব মোকাবিলায় লড়াই করছে।

জাতিসংঘের সংস্থাগুলোর আশঙ্কা, ঘূর্ণিঝড় ফ্রেডির জেরে ভারী বৃষ্টিপাত ও সৃষ্ট ক্ষয়ক্ষতির কারণে পূর্ব আফ্রিকার এই দেশটির পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT