Friday 20 November 2026,

আফ্রিকান প্রেসিডেন্টদের শান্তি সফরের মধ্যেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল রাশিয়া

প্রকাশিত : 06:49 PM, 16 June 2023 Friday 202 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে দেশটিতে সফরে গেছেন আফ্রিকার পাঁচ দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। তাদের এ সফরের মধ্যেই রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়া। খবর বিবিসির।

ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে রাশিয়ার ছয়টি কিনজাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ছয়টি কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এ হামলার পরও রাজধানীতে জীবনযাত্রা স্বাভাবিকভাবেই চলছে বলে দাবি করেছে তারা।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার নেতৃত্বে ইউক্রেন সফরে গেছেন জাম্বিয়ার প্রেসিডেন্ট হাকিন্দে হিচিলেমা, সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি শ্যাল, কমোরোসের প্রেসিডেন্ট আজালি আসোমানি এবং মিসরের প্রধানমন্ত্রী মুস্তফা মাদবুলি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে এবং দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে শান্তি মিশন শুরু করেছেন তারা। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ শেষে এ নেতারা যাবেন রাশিয়ায়। দেশটির মস্কো শহরে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করবেন তারা।

আফ্রিকান দেশগুলোর প্রেসিডেন্টদের সফরের মাঝে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর টুইট করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। তিনি বলেছেন, এ নেতাদের উপস্থিতিতেই ক্ষেপণাস্ত্র ছুঁড়ে রাশিয়া বার্তা দিয়েছে তারা শান্তি নয়, যুদ্ধ চায়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT