Thursday 27 August 2026,

আত্মসমর্পণের পর গ্রেফতার খালিস্তানপন্থি নেতা অমৃতপাল

প্রকাশিত : 07:07 PM, 23 April 2023 Sunday 185 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ভারতের খালিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং আত্মসমর্পণ করেছেন। এর পর পাঞ্জাব পুলিশ তাকে গ্রেফতার করার দাবি করেছে। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

এনডিটিভি জানিয়েছে, অমৃতপাল সিংকে গ্রেফতারের বিষয়টি রোববার নিশ্চিত করেছে পাঞ্জাব পুলিশ। গত ১৮ মার্চ থেকে ৩৬ দিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন এই বিচ্ছিন্নতাবাদী নেতা।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘ওয়ারিশ দে পাঞ্জাব’ সংগঠনের নেতা অমৃতপাল সিংকে এতদিন খুঁজে বের করতে ব্যাপক অভিযান চালায় পুলিশ। কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পুলিশ এক টুইটে বলেছে, মোগা জেলায় গ্রেফতার হয়েছেন আমৃতপাল সিং। পরে বিস্তারিত জানাবে পাঞ্জাব পুলিশ। জনগণকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। কোনো ভুয়া খবর শেয়ার করবেন না এবং খবরের সত্য-মিথ্যা যাচাই করে তার পর শেয়ার করবেন।

পুলিশের সূত্রগুলোর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পলাতক অমৃতপাল পাঞ্জাবের মোগা জেলার রোদ গ্রামের গুরুদুয়ারায় আত্মসমর্পণ করেছেন।

প্রসঙ্গত, অমৃতপালকে ‘খালিস্তানি-পাকিস্তানি’ এজেন্ট বলে বর্ণনা করেছে ভারত সরকার। অমৃতলাল গত কয়েক বছর ধরে পাঞ্জাবে তৎপরতা চালিয়ে আসছিলেন। তাকে প্রায়ই সশস্ত্র সমর্থক বেষ্টিত অবস্থায় দেখা যেত।

তাছাড়া আমৃতপাল সিং নিজেও খালিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতা জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের অনুসারী বলে দাবি করে আসছেন। সমর্থকদের মাঝে তিনি দ্বিতীয় ভিন্দ্রানওয়ালে হিসেবে পরিচিত লাভ করেছেন বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT