Friday 24 July 2026,

আজ রাতে ১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : 09:44 AM, 11 April 2025 Friday 232 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আজ রাতে দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ অন্তত ১১ জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। এ সময় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ সন্ধ্যায় অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত সময়ে ঝড়বৃষ্টি হতে পারে। আর যেসব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে, সেগুলো হলো রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, যশোর, ফরিদপুর, চট্টগ্রাম ও সিলেট। এসব এলাকায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আর এ ঝড়বৃষ্টির জন্য এই ১১ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT