Friday 18 September 2026,

‘আজভ সাগর চিরজীবনের জন্য ইউক্রেনের হাত থেকে চলে গেছে’

প্রকাশিত : 06:09 PM, 26 May 2022 Thursday 250 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী জর্জি মুরাদোভ বলেছেন, আজভ সাগর চিরজীবনের জন্য ইউক্রেনের হাত থেকে চলে গেছে। খবর আরআইএ নভোস্তির।

এ ব্যাপারে ক্রিমিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী জর্জি বলেন, আজভ সাগর চিরজীবনের জন্য ইউক্রেনের হাত থেকে চলে গেছে। জাপোরিঝজিয়া ও খেরসনের বন্দরগুলো কখনো আর ইউক্রেনীয় হবে না। আমি নিশ্চিত রাশিয়ার সঙ্গে আমাদের অঞ্চল যুক্ত হওয়ার পর, আজভ সাগর আবারো এটি যে রকম ছিল, রাশিয়া ফেডারেশনের গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হবে।

ভ্লাদিমির রোগোভ নামে জাপোরিঝজিয়ার রাশিয়ার বসানো প্রশাসনের একজন কর্মকর্তার বরাত সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি দিয়ে আরও জানিয়েছে, ভ্লাদিমির রোগোভ বলেছেন, জাপোরিঝজিয়া ও খেরসন আর কখনো কিয়েভের অধীনে যাবে না।

এদিকে ২০১৪ সালে ক্রিমিয়ার হামলা চালিয়ে সেটিকে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করে ফেলে রাশিয়া। ইউক্রেন বারবার জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত রাশিয়া তাদের সব অঞ্চল ছেড়ে না দেবে ততক্ষণ তাদের সঙ্গে কোনো শান্তি চুক্তি করবে না।

অন্যদিকে পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তি ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি না দিলে তারা কখনো কোনো চুক্তিতে সম্মত হবেন না।

সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT