শুক্রবার ১৫ মে ২০২৬, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগ্নেয়াস্ত্রসহ আটক চার ভারতীয় কারাগারে

প্রকাশিত : ০৮:৩৩ পূর্বাহ্ণ, ৫ নভেম্বর ২০২২ শনিবার ১৯১ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মৌলভীবাজারের কমলগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ আটক চার ভারতীয় নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও অস্ত্র আইনে কমলগঞ্জ থানায় মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সকালে আটকদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে বৃহস্পতিবার বিকেলে কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগান এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও বিজিবি তাদের আটক করে।

আটকরা হলো- ত্রিপুরা রাজ্যের রইসাবাড়ি গ্রামের কৃষ্ণদা রিয়াংয়ের ছেলে সতিন্দ্র রিয়াং, ফটিকরায় থানার ডিসন কলোনি এলাকার পুষ্পরাম রিয়াংয়ের ছেলে নিরঞ্জ রিয়াং, বীরেন্ড রিয়াংয়ের ছেলে সম্রাট রিয়াং ও রাজেন্দ্র রিয়াংয়ের ছেলে সুমিরন রিয়াং। এ সময় আরও দু’জন পালিয়ে যায়। তারা হলো জয়ন্ত রিয়াং ও তৈশা রিয়াং।

জানা গেছে, ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগান এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে কয়েক যুবককে ঘুরতে দেখে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান সুলেমান হোসেনকে জানান। সুলেমান বিষয়টি পুলিশ ও বিজিবিকে অবগত করেন। বিকেলে সশস্ত্র ওই ভারতীয়দের আটক করে স্থানীয় কুরমা বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।

ওই ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আটকদের কমলগঞ্জ থানায় হস্তান্তর করে বিজিবির পক্ষ থেকে অনুপ্রবেশ ও অস্ত্র আইনে মামলা করা হয়।

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি ছয়টি একনলা বন্দুকসহ চার ভারতীয়কে আটকের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার সকালে আটকদের মৌলভীবাজারের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT