Sunday 09 August 2026,

আগামী বছর ফ্রান্স-জার্মানির যুদ্ধ, আরও যা জানালেন মেদভেদেভ

প্রকাশিত : 09:54 PM, 28 December 2022 Wednesday 201 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আগামী বছর ফ্রান্স ও জার্মানির মধ্যে যুদ্ধ বাধবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এছাড়া যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পর টেসলাপ্রধান ইলন মাস্ক দেশটির নতুন প্রেসিডেন্ট হবেন বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার নিজের টুইটার ও টেলিগ্রাম অ্যাকাউন্টে দিমিত্রি মেদভেদেভ যেসব ভবিষ্যদ্বাণী করেছেন, তাতে ২০২৩ সালে তিনি যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নে ফের যুক্ত হতেও দেখেছেন। তবে যুক্তরাজ্য যুক্ত হওয়ার পর ইউরোপের এই জোটটি ভেঙে যাবে বলেও ধারণা তার।

ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ অনুচর হিসেবে পরিচিত মেদভেদেভ ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। পুতিন সেসময় ছিলেন তার প্রধানমন্ত্রী। পুতিনকে পরামর্শদাতা রুশ নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান তিনি।

সোমবার তিনি সামরিক খাত দেখভালের দায়িত্বে থাকা পরিষদেও পুতিনের সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

সাবেক এই রুশ প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণীতে তেলের দাম ব্যারেলপ্রতি দেড়শ ডলারে পৌঁছাবে বলেও বলা হয়েছে।

হাঙ্গরি ও পোল্যান্ড ইউক্রেইনের পশ্চিম অংশ দখল করে নেবে, ইউরোপের ছোটখাট দেশ নিয়ে জার্মানিতে ‘চতুর্থ রাইখের উত্থান’ হবে, নর্দার্ন আয়ারল্যান্ড যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে আয়ারল্যান্ডের সঙ্গে যুক্ত হবে, বেশিরভাগ অর্থনৈতিক কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র ও ইউরোপ ছেড়ে এশিয়ার দিকে যাবে বলেও অনুমান মেদভেদেভের।

তার এসব ভবিষ্যদ্বাণী এরই মধ্যে পশ্চিমা দেশগুলোর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল সৃষ্টি করেছে, এ নিয়ে কৌতুকও করছেন অনেকে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT