Saturday 14 November 2026,

আকস্মিক সফরে কাবুলে হিনা রব্বানী, তালেবান নেতাদের সঙ্গে বৈঠক

প্রকাশিত : 05:22 PM, 30 November 2022 Wednesday 239 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

আকস্মিক সফরে আফগানিস্তানে গেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানি খার। মঙ্গলবার তার উপস্থিতিতে কাবুলে পাকিস্তান ও আফগানিস্তানের কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আবদুল সালাম হানাফি ও দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমীর খান মুত্তাকির সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠকে রাজনৈতিক বিষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ অন্যান্য ইস্যু আলোচিত হয় বলে আলজাজিরা জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আবদুল সালাম হানাফির সঙ্গে বৈঠক করেছেন হিনা। বৈঠকে আফগানিস্তানের খনিজ ও পেট্রোলিয়ামমন্ত্রী শাহাবউদ্দিন দেলাওয়ার উপস্থিত ছিলেন। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, সংযোগ ও মানুষে মানুষে যোগাযোগের মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই দেশের সরকারের মধ্যে রাজনৈতিক আলোচনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সংযোগ, মানুষে মানুষে যোগাযোগ, আর্থসামাজিক প্রকল্পসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সোমবার (২৮ নভেম্বর) পাকিস্তান সরকারের সঙ্গে থাকা শান্তি চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে। এরপর নিজ যোদ্ধাদের যেখানে সম্ভব সেখানেই হামলা চালানোর নির্দেশ দেয় তারা।

পাকিস্তান তালেবানের এমন ঘোষণার পর দেশটিতে সন্ত্রাসী হামলার পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরপরই কাবুলে গেলেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT