Friday 28 August 2026,

অভিনব কায়দায় ‘হেল্প’ লিখে নির্জন দ্বীপ থেকে উদ্ধার পেলেন ৩ নাবিক

প্রকাশিত : 07:47 AM, 12 April 2024 Friday 144 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

এক অভিনব কায়দায় ‘হেল্প’ লিখে নির্জন দ্বীপে আটকে পড়া উদ্ধার পেলেন তিনজন নাবিক। সেখানে আটকে পড়ার পর পাম গাছের পাতা দিয়ে সৈকতে ‘হেল্প’ বা ‘সাহায্য’ লিখে রেখেছিলেন তারা। সেটা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে মার্কিন নৌ-বাহিনী। ওই তিন ব্যক্তি নৌ ভ্রমণে বেরিয়ে ৯দিন ধরে নিখোঁজ ছিলেন।

২০ ফুটের একটি নৌকায় দ্বীপটিতে গিয়েছিলেন নিখোঁজরা। কিন্তু সেটি নষ্ট হয়ে যাওয়ায় তারা সেখানে আটকে যান। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি ও এনডিটিভি।

বিবিসি আরও জানিয়েছে, উদ্ধারকৃতরা গুয়াম থেকে ৬৬৮ কিলোমিটার দূরের নির্জন জনমানববিহীন দ্বীপ পিকেলোট আটোলে গিয়েছিলেন। তবে সেখান থেকে আর তারা ফিরে আসছিলেন না।

কোস্টগার্ড এক বিবৃতিতে বলেছে, যারা নিখোঁজ হয়েছিলেন তারা সবাই দক্ষ নাবিক ছিলেন। তাদের বয়স ৪০ বছরের কাছাকাছি।

গত স্টার সানডেতে (৩১ মার্চ) এই তিনজন নির্জন দ্বীপটির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছানোর পর নির্ধারিত সময়ে আর তার ফিরে আসেননি।

এরপর ওই ব্যক্তিদের এক আত্মীয় বিষয়টি গুয়ামে অবস্থিত মার্কিন কোস্টগার্ডের যৌথ উদ্ধার সাব-স্টেশনে অবহিত করে জানান, তার তিন চাচা নিখোঁজ রয়েছেন। এমন তথ্য পাওয়ার পরই উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন লেফটেনেন্ট চেলসি গার্সিয়া। তিনি জানান, ওই তিন ব্যক্তি পাম গাছের পাতা দিয়ে ‘হেল্প’ লেখাটি লিখেছিলেন।

তাদের শনাক্ত করার পর প্রয়োজনীয় রশদ ও একটি রেডিও পাঠানো হয়। পরবর্তীতে ওই দ্বীপটিতে রওনা দেয় কোস্টগার্ডের একটি জাহাজ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT