Wednesday 26 August 2026,

অন্তর্বাস না পরলে পরীক্ষায় অংশগ্রহণ নয়

প্রকাশিত : 08:15 AM, 19 June 2025 Thursday 120 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

নাইজেরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বাস না পরায় শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিও প্রকাশের পর অনলাইন বিতর্ক শুরু হয়েছে।

তাতে দেখা গেছে, পরীক্ষায় অংশগ্রহণের আগে মহিলা কর্মীরা নারী শিক্ষার্থীদের বুক স্পর্শ করে পরীক্ষা করছেন যে তারা অন্তর্বাস পরেছেন কিনা।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওগুন রাজ্যের ওলাবিসি ওনাবাঞ্জো বিশ্ববিদ্যালয়ের কর্মীদের পরীক্ষার সময় নারী শিক্ষার্থীদের অন্তর্বাস পরার নীতি কার্যকর করার ভিডিও লাখ লাখ মানুষ দেখেছেন।

চলতি মাসে শুরু হওয়া অনলাইন বিতর্কে কেউ কেউ এই অনুশীলনকে প্রাচীন এবং যৌনতাবাদী বলে নিন্দা করেছেন। আবার কেউ কেউ এটিকে যৌন নির্যাতনের সাথে তুলনা করেছেন।

এক্স-এ এক ব্যবহারকারী লিখেছেন, “এটি হয়রানি। অন্তর্বাস না পরার জন্য মানুষের বিভিন্ন কারণ রয়েছে।”

কিন্তু অন্যরা অন্তর্বাস পরার পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, নারীদের অন্তর্বাস না পরে জনসাধারণের জায়গায় যাওয়া ‘অনুচিত।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT