Friday 07 August 2026,

অং সান সু চি বেঁচে আছেন? আশঙ্কা ছেলের

প্রকাশিত : 06:22 AM, 6 September 2025 Saturday 92 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মিয়ানমারে বন্দি সাবেক নেত্রী অং সান সু চি মারাত্মক হৃদরোগে ভুগছেন এবং জরুরি চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন তার ছেলে কিম আরিস। তিনি বলেছেন, ৮০ বছর বয়সী সু চি প্রায় এক মাস আগে কার্ডিওলজিস্ট দেখার অনুরোধ করেছিলেন, কিন্তু সেটি মঞ্জুর হয়েছে কি না তা স্পষ্ট নয়।

আরিস লন্ডন থেকে ফোনে রয়টার্সকে বলেন, ‘যথাযথ চিকিৎসা পরীক্ষা ছাড়া তার হৃদযন্ত্রের অবস্থা জানা সম্ভব নয়। আমি ভীষণভাবে চিন্তিত। এমনকি তিনি জীবিত আছেন কি না তাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’

অং সান সু চি বেঁচে আছেন? আশঙ্কা ছেলের

নোবেলজয়ী সু চি হাড় ও দাঁতের সমস্যায়ও ভুগছেন বলে ধারণা করা হচ্ছে। মার্চে ভয়াবহ ভূমিকম্পে তিনি আহত হতে পারেন বলে আশঙ্কা করেছেন তার ছেলে।

২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে সু চি সামরিক হেফাজতে আছেন। তাকে দুর্নীতি, নির্বাচনী জালিয়াতি ও উসকানির অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

অং সান সু চি বেঁচে আছেন? আশঙ্কা ছেলের

সু চি মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হিসেবে পরিচিত। এর আগে তিনি প্রায় ২০ বছর বিভিন্ন ধরনের আটকাবস্থায় কাটিয়েছেন, যার মধ্যে ১৫ বছর ছিলেন গৃহবন্দি।

বিদেশি সরকার ও মানবাধিকার সংস্থাগুলো তার মুক্তির দাবি জানিয়ে আসছে। সূত্র : রয়টার্স, মিয়ানমার নাউ

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT