হামাসের আক্রমণে ইসরাইলি দুই ট্যাঙ্ক ধ্বংস ॥ ২ সেনা নিহত
প্রকাশিত : 09:17 AM, 28 July 2024 Sunday 139 বার পঠিত
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর দুটি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ হামলায় দুই দখলদার সেনাও নিহত হয়েছে। ফিলিস্তিনি গণমাধ্যমের বরাতে ইরানভিত্তিক প্রেসটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় তেল আল-হাওয়া এলাকায় শনিবার এসব হামলা চালায় হামাস। হামাস যোদ্ধারা স্থানীয়ভাবে নির্মিত শক্তিশালী বোমা ব্যবহার করে ইসরাইলের দুটি অত্যাধুনিক মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করে।
গেল বছরের নভেম্বর মাসে গাজায় হামলা চালানোর পর থেকে এ পর্যন্ত কয়েকশ’ ইসরাইলি ট্যাঙ্ক ধ্বংস করেছেন হামাস যোদ্ধারা। যদিও ইসরাইল দাবি করত, তাদের এই ট্যাঙ্ক ধ্বংস করা সম্ভব নয়। হামাস জানিয়েছে, একটি ইসরাইলি সামরিক যানে থাকা দুই দখলদার সেনাকে গুলি করে হত্যা করেছে। এদিকে ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনাদের অবস্থান করা ঘাঁটিগুলো লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। -আলজাজিরা
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























