Friday 14 August 2026,

সেনাবাহিনীর সঙ্গে সংলাপ চান ইমরান খান

প্রকাশিত : 05:48 AM, 31 July 2024 Wednesday 123 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংলাপের আগ্রহ দেখিয়েছেন। আলোচনার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিনিধি নির্ধারণের আহ্বানও জানিয়েছেন তিনি।

পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েকজন সাংবাদিক কারাগারের ভেতর স্থাপিত আদালতে ইমরান খানের সঙ্গে অনানুষ্ঠানিক কথা বলেন। ওই সাংবাদিকদের কাছেই সেনাবাহিনীর সঙ্গে সংলাপের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

ইমরান সাংবাদিকদের আরও বলেছেন, সেনাবাহিনীকে তিনি কোনোদিন দোষারোপ করেননি। শুধু তাদের সমালোচনা করেছেন। এছাড়া সেনাবাহিনীকে ঘরের ‘দুষ্টু ছেলের’ সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, যেভাবে দুষ্টু ছেলের সমালোচনা করা হয়; তিনি একই রকমভাবে সেনাবাহিনীর সমালোচনা করেছেন। আর সমালোচনার বিষয়টি গণতন্ত্রের একটি প্রয়োজনীয় বিষয়।

তবে তিনি সঙ্গে জানান, কেউ বলতে পারবে না সেনাবাহিনী ভুলের উর্ধ্বে নয়। তিনি আরও বলেন, সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হক সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। এছাড়া ইয়াহিয়া খানের কারণে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ আলাদা স্বাধীন রাষ্ট্র হয়েছে। ইমরানের দাবি, সেনাবাহিনীর দ্বারা যখন কোনো অবিচার হবে; তখন চুপ করে থাকা যাবে না।

গত বছরের ৯ মে ইমরানকে গ্রেফতার করা হয়। ওই সময় উত্তেজিত হয়ে তার সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন অবকাঠামোতে ব্যাপক হামলা চালান। ওই হামলার জন্য ইমরানের দিকে অভিযোগের আঙুল তুলেছে সেনাবাহিনী। ৯ মে-র সংঘর্ষের ঘটনায় ইমরানকে ক্ষমা চাইতে বলা হলেও তিনি কখনো ক্ষমা চাননি। এছাড়া সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের সংলাপও করবেন না বলে জানিয়েছিলেন। তবে এখন তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT