শেখ হাসিনাকে অভিনন্দন নিকারাগুয়ার প্রেসিডেন্ট-ভাইস প্রেসিডেন্টের
প্রকাশিত : 09:26 AM, 23 January 2024 Tuesday 166 বার পঠিত
প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা সাভেদ্রা ও ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিল্লো।
এক অভিনন্দন বার্তায় নিকারাগুয়ার প্রেডিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট উভয়েই বলেছেন, জনগণ এবং পুনর্মিলন ও জাতীয় ঐক্যের সরকারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ও উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন চেক প্রধানমন্ত্রীর
তারা বলেন, আমরা এই নতুন মেয়াদে আপনার ও আপনার সরকারের সাফল্য কামনা করি। আমরা নিশ্চিত, আপনি বাংলাদেশের জনগণের পরিবারের কল্যাণে নতুন সাফল্য অর্জন করবেন।
উভয় নেতা বলেন, প্রশংসা ও শ্রদ্ধার সঙ্গে আমাদের ভ্রাতৃত্ব ও সংহতির ঐতিহাসিক সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য আগ্রহের পুনরাবৃত্তি করছি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























