সোমবার ১১ মে ২০২৬, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুখবর: বিমান ভাড়া কমলো, আসছে ডিজিটাল টিকিট সিস্টেম!

প্রকাশিত : ০৬:১৩ পূর্বাহ্ণ, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার ১২৬ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া আজ (১৪ ফেব্রুয়ারি) তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিমান ভাড়া কমানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পোস্টে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে লেখা ছিল, “রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুখবর, বিমান ভাড়া কমলো।”

ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে, সৌদি আরব ও মালয়েশিয়ার গন্তব্যের জন্য বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনটি শর্ত উল্লেখ করা হয়েছে:
১. এটি নতুন কর্মী ভিসা ও একক যাত্রার টিকিটের জন্য প্রযোজ্য।
২. ভাড়াটি শুধুমাত্র বিএমইটি কার্ডধারী শ্রমিকদের জন্য কার্যকর।
৩. এই বিশেষ ভাড়া আগামী ৩০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রযোজ্য থাকবে।

এর আগে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বিমান ভাড়া কমানোর বিষয়টি নিশ্চিত করেন এবং এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি আরও একটি নতুন উদ্যোগের আভাস দেন। তার পোস্টে উল্লেখ ছিল, “এখন সম্ভবত আরেকটা ব্যবস্থা নিতে হবে, তা হচ্ছে সাধারণ মানুষের জন্য বিকাশের মাধ্যমে অনলাইনে টিকিট কেনার সুযোগ সৃষ্টি করা। ইনশাল্লাহ, এটি সম্ভব করার জন্য আমরা চেষ্টা করবো।”

বিশেষজ্ঞরা মনে করছেন, বিকাশের মাধ্যমে টিকিট কেনার সুযোগ সৃষ্টি হলে সাধারণ মানুষের জন্য বিমান টিকিট ক্রয় প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও আধুনিক হবে। এ পদক্ষেপ প্রবাসী শ্রমিকদের ভ্রমণ খরচ কমানোর পাশাপাশি টিকিট কালোবাজারি বন্ধে কার্যকর ভূমিকা রাখবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এসব সিদ্ধান্ত প্রবাসী কর্মীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। বিমান ভাড়া কমানো এবং বিকাশের মাধ্যমে টিকিট কেনার ব্যবস্থা বাস্তবায়িত হলে এটি প্রবাসী ও সাধারণ যাত্রীদের জন্য আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT