Tuesday 28 July 2026,

যুদ্ধবিরতির পর ইসরাইলে প্রথম প্রাণঘাতী হামলা, হতাহত ৬

প্রকাশিত : 04:39 AM, 4 March 2025 Tuesday 94 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ইসরাইলের বন্দর নগরী হাইফার একটি পরিবহণ স্টেশনে ছুরি হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবারের এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকেও হত্যা করা হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারী একজন জার্মান নাগরিক বলে জানা গেছে। তাকে ঘটনাস্থলে হত্যা করা হয়েছে। ইসরাইলি পুলিশ এই ঘটানাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, একজন সন্ত্রাসী একটি বাস থেকে নেমে বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তিকে ছুরিকাঘাত করে। পরে এক নিরাপত্তারক্ষী এবং একজন সাধারণ নাগরিক তাকে প্রতিহত করে।

এটি গত ১৯ জানুয়ারি ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর প্রথম প্রাণঘাতী হামলা।

এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ছয় সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়ে যাওয়ার পরপরই পরবর্তী ধাপের জন্য আলোচনাগুলো স্থগিত হয়েছে।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, আনুমানিক ৭০ বছর বয়সি এক ব্যক্তি নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন।

সন্দেহভাজন হামলাকারী শফার’আম শহরের একজন দ্রুজ সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন। যেখানে একটি বড় দ্রুজ জনগোষ্ঠীর বসবাস রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি সম্প্রতি কয়েক মাস বিদেশে কাটানোর পর গত সপ্তাহে ইসরাইলে ফিরে আসেন। ইসরাইলি নাগরিক হলেও তার জার্মান নাগরিকত্বও ছিল। সূত্র: ডিপিএ, এএফপি

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT