মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশিসহ আটক ৪০
প্রকাশিত : 08:01 AM, 14 May 2024 Tuesday 162 বার পঠিত
মালয়েশিয়ার জোহর রাজ্যে কাগজপত্রহীন ২৭ বাংলাদেশিসহ ৪০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন। রোববার রাজ্যের গেলাং পাতাহ এলাকার ১৯ স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফয়জল শামসুদিন এক বিবৃতিতে বলেছেন, রাজ্যে বসবাসকারী বৈধ ভ্রমণ নথি নেই এমন বিদেশিদের সম্পর্কে জনসাধারণের তথ্যের ভিওিতে অভিযান চালানো হয়। অভিযানে জোহর জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশন মোট ২৪৬ বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্য থেকে নথিবিহীন ৪০ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশের ২৭, ভারত ৭, নেপাল ৩, পাকিস্তান ২ এবং ১ জন চীনের নাগরিক। আটকদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























