Sunday 26 July 2026,

মালয়েশিয়ায় বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত : 05:07 AM, 17 March 2025 Monday 110 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মালয়েশিয়ার তামপিন জেলার গেমাস এলাকায় একটি কাঠের কারখানায় বয়লার মেশিনের মধ্যে পড়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানান গেমাস দমকল ও উদ্ধার বিভাগের প্রধান মোহাম্মদ রাজেফ জামরি।

তিনি জানান, তারা জরুরি সাহায্যের জন্য একটি ফোন কল পান। খবর পেয়ে দ্রুত ১০ জন দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো ও উদ্ধারকাজে অংশ নেয়।

রাজেফ জামরি আরও বলেন, বয়লার মেশিনটির গভীরতা প্রায় ১০ ফুট (৩.০৪ মিটার)। মেশিনের ভেতরের উচ্চ তাপমাত্রার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে। আমাদের কর্মীদের আগুন প্রতিরোধক পোশাক পরে ভেতরে প্রবেশ করতে হয়।

দমকল বিভাগের তথ্য অনুযায়ী, ৩৯ বছর বয়সি ওই বাংলাদেশি নাগরিককে সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে মেশিনের ভেতর থেকে বের করা হয়। তবে তার শরীরের বেশিরভাগ অংশ দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

মরদেহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য দেশটির পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মোহাম্মদ রাজেফ জামরি।

স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে বলেও জানান তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT