Sunday 20 September 2026,

মালয়েশিয়ায় একই গ্রামের তিন অগ্নিদগ্ধ প্রবাসীর মৃত্যু

প্রকাশিত : 09:51 AM, 14 October 2024 Monday 148 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মালয়েশিয়ায় রাসায়নিক কারখানা বিস্ফোরণে একই এলাকার দগ্ধ ৩ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাড়ে ১০টার দিকে মালয়েশিয়ার জহর রাজ্যে ইসকান্দার পুতেরের গেলান পাতার এসআইএলসি শিল্প এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দূতাবাস সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন এ তিন প্রবাসী শুক্রবার সন্ধ্যা ৭টায় একজন, শনিবার রাত ৩টায় একজন ও রোববার বিকেলে আরেকজন মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন- মুন্সিগঞ্জ সদর উপজেলার রমজানবেগ গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী, একই গ্রামের আবুল কাশেমের ছেলে আবু তাহের ও ওই গ্রামের মইনুদ্দিনের ছেলে সালাম। তারা গত ৮ বছর ধরে একই কারখানায় কাজ করতেন।

মালয়েশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) জাহিদুর রহমান জাহিদ জানান, দুর্ঘটনার পরে দূতাবাসের নির্দেশক্রমে দ্রুত সেখানে পৌঁছে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যত দ্রুত সম্ভব আইনি কার্যক্রম শেষ করে লাশ দেশে পাঠানো হবে।

একই গ্রামে তিন প্রবাসীর দগ্ধ হয়ে মারা যাওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ওই গ্রামে থাকা অন্যান্য প্রবাসীদের সতর্ক হয়ে কাজ করার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT