মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপের পার্লামেন্টে এমপিদের মধ্যে মারামারি, ভিডিও ভাইরাল

প্রকাশিত : ০৮:৫৯ পূর্বাহ্ণ, ২৯ জানুয়ারি ২০২৪ সোমবার ১২৯ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কয়েক মাস আগে নির্বাচন শেষ হয়েছে মালদ্বীপে। জয় পেয়েছে চীনপন্থী মোহামেদ মুইজ্জুর দল। জয়ের পর যদিও চীনকে খুব করে পাশে চাইছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। এর মধ্যেই এবার পার্লামেন্টে লেগে গেল হট্টগোল।
রোববার মালদ্বীপের পার্লামেন্টের ভেতরে বিরোধী এমপিদের সঙ্গে মারামারি করতে দেখা যায় মুইজ্জু ও তার জোটসঙ্গী দলের এমপিদের।

পার্লামেন্টের ভেতরে এমপিদের মারামারির কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, একজনকে মারতে মারতে ফ্লোরে ফেলে দেন বাকিরা। চুল টেনে ধরেন। পরে বাকিরা এসে তাদের শান্ত করেন।

সান অনলাইনের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ওই সময় মালদ্বীপের পার্লামেন্টে বিশেষ অধিবেশন চলছিল। প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর মন্ত্রিসভার সদস্যদের অনুমোদন নিয়ে এই অধিবেশন চলছিল বলে জানা যায়।

অধিবেশনের সময় মুইজ্জুর মন্ত্রিসভার চার মন্ত্রীর অনুমোদন দেওয়া নিয়ে বিরোধিতা করেন সাবেক প্রেসিডেন্ট মোহামেদ সলিহর দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) এমপিরা। তাদের দলের আসন বেশি হলেও মুইজ্জু জোট গঠন করে ক্ষমতায় গেছেন।

মোহামেদ সলিহর দলের এমপিরা বিরোধিতা করার পর তাদের ওপর চড়াও হন পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) ও মুইজ্জুর দল প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীপের (পিপিএম) এমপিরা। এক সময় তাদের মধ্যে লেগে যায় হাতাহাতি। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আনতে হয়েছে অ্যাম্বুলেন্স।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT