মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের চামড়ার তৈরি বইয়ের মলাট

প্রকাশিত : ০৫:০১ পূর্বাহ্ণ, ৩০ মার্চ ২০২৪ শনিবার ২১৩ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

যুক্তরাষ্ট্রের হার্ভাড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে সরানো হয়েছে মানুষের চামড়া দিয়ে তৈরি একটি বইয়ের মলাট। দীর্ঘ ৯০ বছর বইটি তাদের লাইব্রেরিতে সংরক্ষিত ছিল।

উনিশ শতকের বই ‘ডেস্টিনিস অব দ্য সাউল, এ মেডিটেশন অন দ্য লাইফ আফটার ডেথ’-এর বইটি বাঁধাইয়ে মূলত ব্যবহার করা হয়েছিল মানুষের চামড়া। ২০১৪ সালে হার্ভাড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পারে এটি ছিল এক নারীর চামড়া।

বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, মানবদেহের এই অংশটির একটি সম্মানজনক নিষ্পত্তির জন্য এখন ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ চলছে।

২০১৪ সালে এক ব্লগ পোস্টে হার্ভাড বিশ্ববিদ্যালয় জানিয়েছিল, একটা সময় মানুষের চামড়া দিয়ে বই বাঁধাই করা হতো এবং এটি একটি স্বাভাবিক বিষয় ছিল।

ওই সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছিল, এই বইটির প্রথম মালিক ছিলেন লুডোভিক বোল্যান্ড নামের এক চিকিৎসক। তিনি মানসিকভাবে অসুস্থ এক নারীর চামড়া দিয়ে বইটি বাঁধাই করেছিলেন। ওই নারী হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। আর লুডোভিক বোল্যান্ড ওই হাসপাতালে কাজ করতেন। সেখান থেকেই তিনি নারীর চামড়াটি সংগ্রহ করেন।

এই বইটি লিখেছিলেন ফরাসি লেখক আরসেন হোঁসে। চিকিৎসক লুডোভিক বোল্যান্ড লেখককে একটি চিঠিতে বলেছিলেন, যেহেতু বইটি মানুষের আত্মা নিয়ে লেখা হয়েছে। ফলে এটি মানুষের চামড়ার মলাট পাওয়ার যোগ্য।

২০২২ সালে হার্ভার্ড একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। এতে তারা জানিয়েছিল তাদের কাছে মানবদেহের ২০ হাজার অংশ সংরক্ষিত আছে। যারমধ্যে রয়েছে খুলি, দাঁত, চুল এবং হাড়গোড়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT