Wednesday 26 August 2026,

ভারতের সবচেয়ে বড় আইটি কোম্পানির কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

প্রকাশিত : 09:26 AM, 28 July 2025 Monday 127 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ভারতের সবচেয়ে বড় আইটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসেস।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ২০২৬ অর্থবছরে ১২ হাজার ২০০ কর্মী ছাঁটাই করবে তারা, যা প্রতিষ্ঠানটির মোট জনবলের প্রায় ২ শতাংশ। মূলত মধ্যম ও সিনিয়র পর্যায়ের ব্যবস্থাপনা কর্মীদের ওপরই এই সিদ্ধান্তের প্রভাব পড়বে বলে জানানো হয়েছে।

বিবৃতিতে প্রতিষ্ঠান আরও জানায়, নতুন বাজারে প্রবেশ, উন্নত প্রযুক্তিতে বিনিয়োগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের কারণে কর্মীদের পুনরায় প্রশিক্ষণ ও পুনর্বিন্যাস করা হচ্ছে। তবে এর ফলে কর্মীদের একটি অংশের ওপর প্রভাব পড়ছে।

তবে প্রতিষ্ঠানটি আশ্বস্ত করে বলেছে, এই রূপান্তর প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা হয়েছে, যাতে আমাদের গ্রাহকদের সেবা প্রদান কোনোভাবেই বিঘ্নিত না হয়।

জানা যায়, বর্তমানে কঠিন সময় পার করছে ভারতের ২৮৩ বিলিয়ন ডলারের আইটি খাত। যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি ঘিরে অনিশ্চয়তা, মূল্যস্ফীতি ও চাহিদার দুর্বলতার কারণে অনেক প্রতিষ্ঠানই অপ্রয়োজনীয় প্রযুক্তি খাতে খরচ কমিয়ে দিয়েছে।

টিসিএস-এর এই সিদ্ধান্ত আইটিখাতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে এআই ও অটোমেশন আগামী দিনে কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT