Saturday 24 October 2026,

বিক্ষোভে উত্তাল কৃষকরা

প্রকাশিত : 08:47 AM, 2 February 2024 Friday 153 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দাউ দাউ করে জ্বলছে আগুন। ভবনের সামনের দেওয়ালেই প্রতীকী পুতুল। গলায় পরানো হয়েছে ফাঁসির দড়ি। পেছনে ক্ষিপ্ত কৃষকদের ভিড়। সবার মুখে মুখে বিক্ষোভের সুর। দাবি আদায়ে একত্রিত হয়েছেন ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট ভবনের সামনে।

ক্রমবর্ধমান ব্যয়, সস্তা আমদানি, ট্যাক্স, মজুরি সব কিছুর প্রতিবাদে জড়ো হয়েছেন তারা। আন্দোলনের এক পর্যায়ে পার্লামেন্ট ভবনের সামনে ডিম ছুড়ে মারেন এক বিক্ষোভকারী। এমনকি টায়ারে আগুন ধরিয়ে দেন আরও কয়েকজন। এরপর পুলিশও পালটা আক্রমণে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

পুলিশের একটি অনুমান অনুসারে, ইউরোপীয় ইউনিয়নের প্রাণকেন্দ্র ব্রাসেলসের প্রধান রাস্তাগুলো প্রায় এক হাজার ৩০০ ট্রাক্টর দ্বারা অবরুদ্ধ করা হয়েছিল। বিভিন্ন ব্যানারে কৃষকদের প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ব্রাসেলস।

বেলজিয়াম এবং অন্য ইউরোপীয় দেশগুলোর কৃষকরা স্লোগান দেন, ‘আপনি যদি পৃথিবীকে ভালোবাসেন তবে যারা এটি পরিচালনা করেন তাদের সমর্থন করুন।’ একটি ব্যানারে লেখা ছিল: ‘কোনো কৃষক নেই, খাবার নেই।’

ব্রাসেলসের বাইরের একজন কৃষক কেভিন বার্টেন্স বলেন, ‘আপনি যদি দেখেন যে আমরা আজকে এখানে কত লোকের সঙ্গে আছি, এটি ইউরোপজুড়ে। আমাদের আশা আছে কর্তৃপক্ষ এটি বুঝবে কৃষিকাজ প্রয়োজনীয়।’

ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা বলেছেন, ‘আপনারা, যারা কৃষকরা বাইরে আছেন আমরা আপনাদের দেখছি এবং শুনছি। উল্লেখ্য, ইতালি, স্পেন এবং ইউরোপের অন্যান্য দেশের কৃষকরাও এ বিক্ষোভে অংশ নেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT